বগুড়ার নন্দীগ্রামে নতুন এসিল্যান্ড আশফাকুর রহমানের যোগদান
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আশফাকুর রহমান। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি নন্দীগ্রাম উপজেলা ভূমি অফিসে যোগদান করেন।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আশফাকুর রহমানকে নন্দীগ্রাম উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুনযোগদানের পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন








