ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ১০:৩৪ পিএম

তারেক রহমানের সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার : কাজী রফিকুল ইসলাম এমপি

তারেক রহমানের সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার : কাজী রফিকুল ইসলাম এমপি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া- ১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান তারেক রহমানের সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। বিএনপির সরকার যখন ক্ষমতায় থাকে তখন দেশের, কৃষির ও কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়।

পাশাপাশি দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। মানুষ পকেটে করে টাকা নিয়ে গিয়ে ব্যাগ ভর্তি বাজার করে আনতে পারে। আর যখন অন্যরা ক্ষমতায় থাকে তখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে গিয়ে পকেটে করে বাজার আনতে হয়। একটি মহল দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এদের সমুচিত জবাব দিতে হবে।

তিনি আজ রোববার (২২ নভেম্বর) সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, উপজেলা যুবদলের সভাপতি রাশেদুজ্জামান হান্নান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু, মহিলা নেত্রী নয়ন তারা, রুহুল আমিন রুনু, ি শিপন আহম্মেদ মিঠু প্রমূখ। 

আরও পড়ুন

এরপর তিনি সোনাতলা পৌর অডিটরিয়ামে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার : কাজী রফিকুল ইসলাম এমপি

১

পাবনার বেড়ার পরিস্থিতি থমথমে আ’ লীগের ৫ সমর্থক আটক

২

ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার

৩

বগুড়ায় সাবেক ফল ব্যবসায়ী নেতা আরফানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

৪

সজীব গ্রুপে ‘স্কেল অপারেটর’ পদে নিয়োগ, এসএসসি পাসেই চাকরির সুযোগ

৫

বগুড়ায় স্কুল ছাত্র গালিব হত্যার রহস্য উন্মোচিত, মূলহোতা মিশুর স্বীকারোক্তি

৬