ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ১০:০৪ পিএম

বগুড়ায় সাবেক ফল ব্যবসায়ী নেতা আরফানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ায় সাবেক ফল ব্যবসায়ী নেতা আরফানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের পুরান বগুড়ার তিনমাথার অদুরে মেডিকেল রোডে রেহেনা ফল মন্ডির সামনে জেলা ফল ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম ওরফে আরফান (৬০)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

আজ রোববার (২২ নভেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে দুর্বৃত্তরা তার ওপর এই হামলা করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ রোববার (২২ নভেম্বর) ওই সময় শফিকুল ইসলাম রেহেনা ফল মন্ডির সামনে বসে লোকজনের সাথে আলাপ করছিলেন। এসময় ১৫-২০ জন দুর্বৃত্ত সেখানে এসে তার ওপর হামলা করে। এসময় লোহার পাইপ রেঞ্জ দিয়ে তাকে মারতে থাকে।

এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বত্তরা চলে গেলে লোকজন তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। পূর্ব শত্রতার জের ধরে তার ওপর এই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানিয়রা মনে করেন। 

আরও পড়ুন

বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। তবে গতরাত ৮টা পর্যন্ত এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আহত শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার শেরপুরে। তিনি বগুড়া জেলা ফল ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি ও শেরপুর যুবদলের একজন সাবেক নেতা বলে জানা গেছে। 

খবর পেয়ে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা তার চিকিৎসার খোঁজ খবর নিতে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময় তার সাথে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সাবেক ফল ব্যবসায়ী নেতা আরফানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

১

সজীব গ্রুপে ‘স্কেল অপারেটর’ পদে নিয়োগ, এসএসসি পাসেই চাকরির সুযোগ

২

বগুড়ায় স্কুল ছাত্র গালিব হত্যার রহস্য উন্মোচিত, মূলহোতা মিশুর স্বীকারোক্তি

৩

যানজট নিরসনে বগুড়া সিটির যুগান্তকারী পদক্ষেপ, নিবন্ধন পাচ্ছে ১০ হাজার রিকশা

৪

‘যাদের মনে আ.লীগের প্রতি দয়া আছে তাদের দিল্লি পাঠান’

৫

৩৪৭ কর্মী নিয়োগ দেবে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল

৬