ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৮:০১ পিএম

বগুড়ায় ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

বগুড়ায় ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

শহর প্রতিনিধি : দুই বীর মুক্তিযোদ্ধা স্বামী-স্ত্রীকে শিশু ধর্ষণ মামলায় জড়িয়ে, বসতবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করার অভিযোগ করেছেন ওই মামলার মূল অভিযুক্ত রাহুল সরদারের ফুফু ফাতেমা খাতুন। আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি।

তিনি জানান, তার বয়োবৃদ্ধ বাবা-মা বগুড়া মহানগরের নারুলী তালপট্টি এলাকার বীর মুক্তিযোদ্ধা স্বামী-স্ত্রী মোঃ শহীদ লুৎফর রহমান ও মোছাঃ রহিমা খাতুন বেলী। গত ২০ অক্টোবর একই এলাকার মমিন সরকার ও তার পরিবারের সদস্যরা বাদী হয়ে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সদর থানায় শিশু ধর্ষণের অভিযোগ করে মামলা দায়ের করেছেন।

মামলা দেওয়া ছাড়াও দলবদ্ধভাবে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে তার বাবা-মা’কে গাছের সাথে বেঁধে মারধর করে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, তার পরিবারের সদস্যরা এমন আমনবিক শিশু ধর্ষণের সাথে জড়িত নন এবং ওই মামলায় মূল অভিযুক্ত তার বড় ভাইয়ের ছেলে রাহুল সরদার মামলায় উল্লেখিত সময়ে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কালিগাতি গ্রামে অবস্থান করছিলেন। সেই সময়ের সিসিটিভি ফুটেজও রয়েছে বলে তিনি দাবি করেন।  

আরও পড়ুন

ফাতেমা খাতুন আরও জানান, তাদের পৈত্রিক ভিটেমাটি থেকে উচ্ছেদ এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এমন ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানি করছে প্রতিবেশী মোঃ মমিন সরকার ও তার পরিবারের লোকজন। 

শিশু নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে বর্তমানে ওই মামলায় কারাগারে থাকা তার বাবা-মা’কে মুক্তি এবং চিতলমারী উপজেলার কালিগাতি গ্রামে অবস্থানের সিসিটিভি সংগ্রহ করে ওই অভিযোগ থেকে তার ভাতিজা রাহুলকে অব্যাহতি প্রদানের দাবি জানান। একই সঙ্গে লুটকৃত মালামাল উদ্ধার করে ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

১

বগুড়ার শিমু বেকারি ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের জেল

২

মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

৩

শুকনো কাশি উপশমের ঘরোয়া উপায় ও সতর্কতা

৪

নাশকতা ঠেকাতে গ্রাম পুলিশকে জিরো টলারেন্সের নির্দেশ প্রতিমন্ত্রীর

৫

ঢাকায় নিয়োগ দেবে ব্র্যাকনেট, আবেদন অনলাইনে

৬