বগুড়ার শিমু বেকারি ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের জেল
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের বিসিক শিল্প নগরীরস্থ শিমু বেকারি এন্ড কনফেকশনারি কারখানায় সামারি ট্রায়াল কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন কর্মকান্ডের দায়ে প্রতিষ্ঠানের মালিকের ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) এই কার্যক্রম পরিচালনা করা হয়।
বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে শিমু বেকারি এন্ড কনফেকশনারি কারখানায় সামারি ট্রায়াল কার্যক্রম পরিচালিত কালে খাদ্য উৎপাদনে লেভেল ও মেয়াদোত্তীর্ণ ফুড কালার এবং ফ্লেভার ব্যবহার করা, খাদ্য উৎপাদনের অন্যান্য উপাদান লেভেলহীন ও মেয়াদহীন অবস্থায় পাওয়া, ভাঙ্গা, অপরিষ্কার-অপরিচ্ছন্ন ও পিচ্ছিল ফ্লোরে খাবার তৈরি করা, ভাঙা ও ময়লাযুক্ত কাঠের টেবিলে বেকারি খাদ্য তেরি করা, প্রস্তুতকৃত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে ফেলে মোড়কীকরণ করা, পোড়া তেলে খাবার তৈরি করা এবং খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৫৮ ধারায় (দন্ড তফসিল) বর্ণিত ২৯ ধারায় ৪ (চার) লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। এসময় নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনমন্তব্য করুন




_medium_1795266227.jpg)




