ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৪:৪৮ পিএম

অপ্রতিম হত্যার আনুষ্ঠানিক বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম

অপ্রতিম হত্যার আনুষ্ঠানিক বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম

কুমিল্লায় আলোচিত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার অভিযোগ (চার্জ) গঠন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলা এই নির্মম হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হতে যাচ্ছে।

আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় অভিযুক্ত চার আসামির মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং দুজন অপ্রাপ্তবয়স্ক। আইনি প্রক্রিয়ায় বয়সের ভিত্তিতে আসামিদের বিচারকার্য দুটি পৃথক আদালতে পরিচালিত হবে।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর কাইমুল হক জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আসামিপক্ষ কোনো মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। রাষ্ট্রপক্ষ নিজস্ব গতিতে ন্যায়বিচার নিশ্চিতে কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

বিচারকাজ শুরুর খবরে স্বস্তি প্রকাশ করে নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ছেলে হত্যাকারীদের বিচারকাজ শুরু হওয়ার খবরটি শুনে ভালো লাগছে। পরিবার আইন ও আদালতের প্রতি সম্পূর্ণ আস্থাশীল এবং তারা ন্যায়বিচার পাবেন বলে আশা করছেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বাসা থেকে বের হয়ে সে আর ফেরেনি। এ ঘটনায় তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তদন্তে উঠে আসে, কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমকে তার কাছে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া চারজনকেই শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলার পর তাদের মধ্যে তিনজন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরবর্তীতে গত ২০ অক্টোবর ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যার আনুষ্ঠানিক বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম

১

কুমিল্লায় ৪৮ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮

২

ভারতে মেটা কার্যালয়ে হামলা-ভাঙচুর

৩

‎নারায়ণগঞ্জে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগসহ সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার

৪

মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন

৫

ইরানে যুদ্ধে বড় ক্ষতির মুখের যুক্তরাষ্ট্র

৬