ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৪:৩৪ পিএম

‎নারায়ণগঞ্জে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগসহ সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার

‎নারায়ণগঞ্জে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগসহ সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ‎

আজ শনিবার (২১ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, লক্ষ্মীপুরের রায়পুর থানা যুবলীগের সদস্য মো. আফজাল (৩৬), রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মো. শামীম (৪১), সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মাহাদী রহমান জিতু (২১) এবং ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আলমগীর ওরফে ফেন্সি আলমগীর (৪৮)।

আরও পড়ুন

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আফজাল লক্ষ্মীপুরের রায়পুর এলাকার বাসিন্দা হলেও সিদ্ধিরগঞ্জের পশ্চিম এনায়েতনগরে বসবাস করতেন। শামীমের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় বসবাস করতেন। মাহাদী রহমান জিতু সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার বাসিন্দা। অপরদিকে আলমগীর ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকার বাসিন্দা।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নারায়ণগঞ্জে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগসহ সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার

১

মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন

২

ইরানে যুদ্ধে বড় ক্ষতির মুখের যুক্তরাষ্ট্র

৩

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ তিন বড় তারকা

৪

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

৫

যুদ্ধ বন্ধে চুক্তি চায় তেহরান, অগ্রহণযোগ্য দাবি ট্রাম্পের

৬