ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৪:৪১ পিএম

ভারতে মেটা কার্যালয়ে হামলা-ভাঙচুর

ভারতে মেটা কার্যালয়ে হামলা-ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দরাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন ভারতীয় যুব কংগ্রেসের (আইওয়াইসি) নেতাকর্মীরা। সংগঠনের শীর্ষ দুই নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে শুক্রবার (২০ নভেম্বর) এ হামলা চালান তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তেলেঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিদি শিবাচরণ রেড্ডির নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় মেটা ও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে কয়েকটি পোস্ট পুনরায় প্রকাশের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। বিক্ষোভের ভিডিওতে দেখা যায়, যুব কংগ্রেসের নেতাকর্মীরা মেটার কার্যালয়ের বিভিন্ন কক্ষে ও ক্যাফেটেরিয়া এলাকায় ছোটাছুটি করছেন। এ সময় কয়েকজনকে ফুলের টব ভাঙচুর করতেও দেখা যায়।

যুব কংগ্রেসের অভিযোগ, সংগঠনটির জাতীয় সভাপতি উদয় ভানু চিব ও জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছে মেটা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেটাকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি। এ সময়ের মধ্যে অ্যাকাউন্ট ও পোস্টের ওপর আরোপ করা বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে তারা।

আরও পড়ুন

মেটার কাছে চারটি দাবি জানিয়েছে যুব কংগ্রেস। গত ছয় মাসে সরকারের নির্দেশে কতটি ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ বা সীমিত করা হয়েছে, তা প্রকাশ করতে হবে। রাহুল গান্ধীকে নিয়ে পোস্ট কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সমালোচনামূলক পোস্ট স্বয়ংক্রিয়ভাবে আটকে দেওয়ার কারণ জানাতে হবে। বিরোধী নেতা, সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের ওপর আরোপ করা বিধিনিষেধ তুলে নিতে হবে। পাশাপাশি ভারতের সংবিধানকে সম্মান করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। দাবি না মানলে আদালত, রাজপথ ও মেটার কার্যালয়ে আন্দোলন জোরদারের হুঁশিয়ারিও দিয়েছে তারা।

এদিকে, একই দাবিতে মুম্বাইয়েও মেটার কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছে যুব কংগ্রেস। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টারও পোড়ানো হয়। অন্যদিকে, যুব কংগ্রেসের এই ভাঙচুরের নিন্দা জানিয়েছে বিজেপি। দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসকে ‘গুন্ডাদের দল’ বলে আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড হায়দরাবাদের ব্যবসাবান্ধব পরিবেশ ও শহরটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মেটা কার্যালয়ে হামলা-ভাঙচুর

১

‎নারায়ণগঞ্জে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগসহ সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার

২

মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন

৩

ইরানে যুদ্ধে বড় ক্ষতির মুখের যুক্তরাষ্ট্র

৪

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ তিন বড় তারকা

৫

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

৬