ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৪:২৯ পিএম

ইরানে যুদ্ধে বড় ক্ষতির মুখের যুক্তরাষ্ট্র

ইরানে যুদ্ধে বড় ক্ষতির মুখের যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুদ্ধে করতে গিয়ে ৮১টি উড়োযান হারিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এ যুদ্ধে দেশটির ব্যয় দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৩ বিলিয়ন বা ৪ হাজার ৮৩০ কোটি ডলার। যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির ২০ নভেম্বর প্রকাশিত এক ইনফোগ্রাফিকে এ তথ্য জানানো হয়েছে।

ইনফোগ্রাফির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হয়। নভেম্বর ২০২৬ পর্যন্ত পাল্টাপাল্টি হামলার ফলে যুক্তরাষ্ট্রের ৮১টি উড়োযান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত বা হারানো উড়োজাহাজের মধ্যে রয়েছে ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন, ১২টি এফ-১৫ই স্ট্রাইক ঈগল, সাতটি কেসি-১৩৫, চারটি এএইচ-৬ লিটল বার্ড হেলিকপ্টার, তিনটি এমকিউ-১ ড্রোন এবং দুটি করে এ-১০ থান্ডারবোল্ট-২ ও এমসি-১৩০জে কমান্ডো-২। এছাড়া একটি করে এফ-৩৫এ লাইটনিং-২, ই-৩ (এডব্লিউঅ্যান্ডসি), এমকিউ-৪সি ড্রোন, এইচএইচ-৬০ডব্লিউ, এএইচ-৬৪ ও এমএইচ-৬০ হেলিকপ্টার হারানো বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

ইনফোগ্রাফিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার চিত্রও দেখানো হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে সামরিক ঘাঁটি, বিমানঘাঁটি, দূতাবাস, রাডার স্থাপনা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও স্যাটেলাইট টার্মিনাল। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইরাকসহ বিভিন্ন স্থানে এসব স্থাপনার অবস্থান চিহ্নিত করা হয়েছে। ইনফোগ্রাফিটির নিচে তথ্যসূত্র হিসেবে সিআরএস, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও পেন্টাগনের নাম উল্লেখ করা হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যুদ্ধে বড় ক্ষতির মুখের যুক্তরাষ্ট্র

১

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ তিন বড় তারকা

২

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

৩

যুদ্ধ বন্ধে চুক্তি চায় তেহরান, অগ্রহণযোগ্য দাবি ট্রাম্পের

৪

আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

৫

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা দ.আফ্রিকার

৬