ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থ খরচ করে নিজেকে বোকা মনে হচ্ছে : মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থ খরচ করে নিজেকে বোকা মনে হচ্ছে : মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করে এখন নিজেকে ‘বোকা’ মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নির্বাচনে প্রায় ৫০ কোটি ডলার খরচ করেও প্রত্যাশিত ফল না পাওয়ায় এমন উপলব্ধির কথা জানিয়েছেন তিনি।

বুধবার নিউইয়র্ক টাইমসের ডিলবুক সম্মেলনে ভিডিও সংযোগে অংশ নিয়ে মাস্ক বলেন, এত অর্থ খরচ করেও তেমন ফল না পাওয়ায় তার খারাপ লাগছে। পেছনে ফিরে তাকালে তিনি নির্বাচনে কম অর্থ ব্যয় করতেন বলেও জানান। মাস্ক বলেন, ‘এত টাকা খরচ করে এর বিনিময়ে তেমন কিছু না পাওয়ায় নিজেকে বেশ বোকা মনে হচ্ছে। তবে হয়তো আমার সহায়তা না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতো।’

এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছিলেন মাস্ক। তার লক্ষ্য ছিল ডেমোক্র্যাটদের হাত থেকে প্রেসিডেন্টের ক্ষমতা, প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটের নিয়ন্ত্রণ দূরে রাখা। তবে নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। মাস্ক স্বীকার করেন, মার্কিন নির্বাচনে শুধু অর্থ ব্যয় করলেই ফল নির্ধারণ করা যায় না। তার ভাষায়, নির্বাচনে বিপুল অর্থের প্রভাব তুলনামূলকভাবে কমও হতে পারে।

আরও পড়ুন

এর আগে ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পক্ষে ২৫ কোটি ডলারের বেশি ব্যয় করেছিলেন মাস্ক। পরে ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগেও (ডিওজিই) দায়িত্ব পালন করেন তিনি। যদিও একপর্যায়ে দুজনের মধ্যে প্রকাশ্য বিরোধ তৈরি হয়েছিল। সূত্র : রয়টার্স, এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

১

সরবরাহ সংকটের অজুহাতে বগুড়ার বাজারে সবজির দামে আগুন

২

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় গভীর রাতে রেলের সিগন্যাল বক্সে আগুন

৩

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

৪

ফের মা হচ্ছেন কিয়ারা

৫

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসাইনের পিতার ইন্তেকাল

৬