ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ১২:১৬ পিএম

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সর্বোচ্চ আদালত, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা একটি গুরুত্বপূর্ণ মামলায় রায় দিতে যাচ্ছে। নেদারল্যান্ডসের হেগে আজ এ রায় দেওয়া হবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, হেগের পিস প্যালেসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রায় পড়া শুরু হবে এবং তা ৯০ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে।

এর মাধ্যমে পৃতিবীর ইতিহাসে প্রমবারের মতো আদালত কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার রায় দেবে।

এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করা সম্ভব নয়। তবে রায়টি কার্যকর করার ক্ষেত্রে আদালতের সক্ষমতা অত্যন্ত সীমিত। মিয়ানমার যদি এই রায় উপেক্ষা করে, তবে গাম্বিয়া বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে অনুরোধ জানাতে পারে।

পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া, ‘অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন’ (ওআইসি)-এর সমর্থনে ২০১৯ সালের নভেম্বরে এই মামলাটি দায়ের করে।

আরও পড়ুন

মামলার তথ্য অনুযায়ী, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ফলে যে গণহত্যা সংঘটিত হয়েছে, তার জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী। এই অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা-যাদের অধিকাংশই মুসলিম-বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

ভুক্তভোগীরা হত্যাকাণ্ড, গণধর্ষণ এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানকারী দল তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, এই অভিযানের মধ্যে ‘গণহত্যার মতো কর্মকাণ্ড’ অন্তর্ভুক্ত ছিল।

মিয়ানমার গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবে তাদের বাহিনী আইনানুগ পদক্ষেপ নিয়েছিল। মিয়ানমারের পক্ষ থেকে আরও যুক্তি দেওয়া হয়েছে যে, রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার কোনো উদ্দেশ্য ছিল-এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

১

শিশু-কিশোরদের শিক্ষার সাথে সংস্কৃতির সংযোগ জরুরি

২

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৩

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ, নিরাপত্তা জোরদার 

৪

দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর জন্মদিন আজ

৫

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭

৬