ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৩:১০ পিএম

‘ডার্টি বোমা’ হামলা নিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

‘ডার্টি বোমা’ হামলা নিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটন ডিসিতে ইরান ‘ডার্টি বোমা’ হামলা পরিকল্পনা বাস্তবায়ন করলে দেশটিকে নজিরবিহীন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান তার প্রশাসনের সদস্যদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে দেশটিকে এমন পরিণতি ভোগ করতে হবে, যা আগে কোনো দেশকে করতে হয়নি। সিএনএনের এক প্রতিবেদনে সাত মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের ধারণা, এটি তাৎক্ষণিক হামলার ইঙ্গিত নয়; বরং ভবিষ্যতের জন্য বিকল্প প্রস্তুত রাখার প্রচেষ্টা।

আরও পড়ুন

তবে ইরান এ ধরনের হামলার পরিকল্পনার খবরকে ‘ভিত্তিহীন ও মনগড়া প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করতেই এ ধরনের সংবাদ ছড়ানো হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও প্রতিবেদনটিকে ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার সঙ্গে তুলনা করেছেন। সূত্র : সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬