ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৬:৫৬ পিএম

লালগালিচায় একসঙ্গে বিশ্বের শীর্ষ তিন ক্ষমতাধর নেতা

সংগৃহীত,লালগালিচায় একসঙ্গে বিশ্বের শীর্ষ তিন ক্ষমতাধর নেতা

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর শেনজেনে লালগালিচায় একসঙ্গে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠেয় ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকের আগে বুধবার রাতে জমকালো এক নৈশভোজ ও নেতাদের পারিবারিক ছবি তোলার আয়োজন ঘিরে তাদের একসঙ্গে দেখা যায়।

রাশিয়ার ক্রেমলিন পুল টিমের টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পারিবারিক ছবি তোলার আগে পুতিন এগিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও তাদের পাশে ছিলেন। দুই নেতাকে উষ্ণভাবে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। করমর্দনের পাশাপাশি তারা একে অপরের কাঁধেও হাত রাখেন।

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের এই তিন নেতার আসন্ন বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিন পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতাদের এই ত্রিপাক্ষিক বৈঠককে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে, বুধবার শেনজেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে অতীত ঐতিহ্য ভেঙে উপস্থিত হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় লালগালিচায় দুই নেতাকে করমর্দনের পর আলিঙ্গন করতেও দেখা যায়। বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে চীনা প্রেসিডেন্টের এভাবে বিমানবন্দরে উপস্থিত হওয়া বিরল এক ঘটনা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই সফরে শি জিনপিংয়ের ব্যক্তিগতভাবে স্বাগত জানানো বিশেষ তাৎপর্য বহন করছে। এর আগে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্প নিজেই বিমানবন্দরে শিকে স্বাগত জানিয়েছিলেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া বলছে, পারস্পরিক সৌজন্যের অংশ হিসেবেই শি এবার ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়েছেন।

অন্যদিকে, শেনজেনে পৌঁছানোর পর পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শি জিনপিং। সেখানে রাশিয়া-চীন সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। পুতিন দুই দেশের সহযোগিতাকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বলে জানিয়েছেন। শি বলেন, দুই দেশের সম্পর্ক দৃঢ় এবং চ্যালেঞ্জের মধ্যেও তা অটুট রয়েছে।

আরও পড়ুন

এর আগে পুতিনকে স্বাগত জানিয়ে ‘পুরোনো বন্ধু’ বলেও অভিহিত করেন শি।

বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বৈঠকে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্রভাণ্ডার সীমিত করার বিষয়টি গুরুত্ব পেতে পারে। ইরান যুদ্ধ নিয়েও আলোচনা করতে পারেন ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধ আলোচনার আনুষ্ঠানিক এজেন্ডায় থাকবে না বলে এর আগে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন।

আল জাজিরা বলেছে, বৈঠক থেকে বড় কোনো চুক্তি বা তাৎক্ষণিক সমঝোতার প্রত্যাশা কম। বরং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আলোচনার সূচনা হিসেবেই বৈঠকটিকে দেখা হচ্ছে। উৎপাদন ও উন্নত প্রযুক্তির দ্রুত বিকাশমান কেন্দ্র শেনজেনে এবার এপেক সম্মেলনের আয়োজন করেছে চীন।


সূত্র: বিবিসি, আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

১

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

২

বগুড়ার ধুনটে দিনমজুরের জমি দখলে নিয়ে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ

৩

নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ের পাঁচশিরাতে মাছের মেলা

৪

মা ও ছেলের গল্প নিয়ে মহিন খানের ‘নয়নের মণি’

৫

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ২৯ বিজিবির নজরদারি জোরদার

৬