ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৪৯ এএম

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে উত্তরের জেলা লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম লালমনিরহাট সফর।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর)  সকাল সাড়ে ১০টায় লালমনিরহাটের এয়ারফিল্ডে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

সফরসূচি অনুযায়ী, এয়ারফিল্ডের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি। সেখানকার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।

দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । সেখান থেকে তিনি সার্কিট হাউজে যাবেন, বিকাল ৩টায় উপকারভোগীদের সঙ্গে করবেন মতবিনিময়। এছাড়া জেলার কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সরকারপ্রধান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর জন্মদিন আজ

১

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭

২

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

৪

জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

আজ পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু

৬