ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ১১:২৯ পিএম

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে সাত নারী-পুরুষ ও শিশু আহত

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে সাত নারী-পুরুষ ও শিশু আহত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে ৭ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গ্রামবাসী আজ সোমবার (১৬ নভেম্বর) শিয়ালটিকে মেরে ফেলতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে।

জানা যায়, গতকাল রোববার ওই গ্রামের মোস্তাফিজের স্ত্রী জান্নাতুন (৩২) বাড়ি সংলগ্ন মাঠে ঘাস সংগ্রহের জন্য গেলে একটি শিয়াল এসে তাকে কামড়িয়ে আহত করে। একইদিন পরপর ওই শিয়ালের কামড়ে আহত হন একই গ্রামের সেলিমের স্ত্রী রোজিনা (৪০), মান্নানের স্ত্রী কাজল রেখা (৪৪), নারায়ণের ছেলে তপন কুমার (৪০) এবং লোকালয়ে এসে জাহাঙ্গীরের ছেলে আমীর হামজাকে (০৫)।

এদিকে আজ সোমবার (১৬ নভেম্বর) সকালেও ওই শিয়ালের কামড়ে আহত হন একই গ্রামের ফজলুর ছেলে মিলাদুন (২২) ও শামিমের ছেলে শান্ত (১৮)। পরে গ্রামবাসী ধাওয়া করে শিয়ালটিকে হত্যা করে।

আরও পড়ুন

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, শিয়ালের কামড়ে আহত সাতজন ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তারা ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন এবং জান্নাতুন, কাজল রেখা ও রোজিনাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ বলেন, বন্যপ্রাণি সাধারণরত পাগল হয়ে মানুষের ওপর আক্রমণ করে থাকে। এছাড়াও বর্তমানে বন-জঙ্গল কমে যাওয়ায় তাদের বাসস্থান ও খাদ্য ঘাটতি সৃষ্টি হওয়ায় তারা লোকালয়ে এসে মানুষের ওপর আক্রমণ করে থাকে। তবে সকলকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে সাত নারী-পুরুষ ও শিশু আহত

১

নাটোরের নলডাঙ্গায় সলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা

২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘটকালি পেশা এখনও জনপ্রিয়

৩

বগুড়ার সোনাতলায় শ্রেণিকক্ষ সংকটে চলছে গাছতলা ও শহীদ মিনারে পাঠদান

৪

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৫

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেফতার ১

৬