নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে নূর ইসলাম নামে এক বছর ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত নূর ইসলাম ওই এলাকার রাকিব সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মধ্যে খেলাধুলা করছিলো নূর ইসলাম। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির বাইরে চলে যায় সে। পরে নূর ইসলামকে বিকলে সাড়ে ৪টা পর্যন্ত খুঁজে না পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
আরও পড়ুনফায়ার সার্ভিসের কর্মীরা ঘনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে বাড়ির পাশে পুকুরের নিচ থেকে নূর ইসলামের মরদেহ উদ্ধার করে। লালপুর থানার(ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানার একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন








