ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ১১:১৮ পিএম

ঘটকদের আড্ডাখানা চায়ের দোকান 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘটকালি পেশা এখনও জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘটকালি পেশা এখনও জনপ্রিয়

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আধুনিক প্রযুক্তির যুগে অনলাইন মাধ্যম জনপ্রিয় হলেও গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘটকালি পেশার আবেদন এখনো ফুরিয়ে যায়নি। দুই পরিবারের মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি এবং পাত্র-পাত্রীর বিয়ের সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পেশাদার ঘটকেরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখনো নিয়মিতভাবে এ পেশার সাথে যুক্ত রয়েছেন অনেকে।

উল্লাপাড়া পৌর শহরের ওভারব্রিজের নিচে মুক্তমঞ্চ সংলগ্ন ‘সজীবের চায়ের দোকানটি’ এখন ঘটকদের আড্ডাখানা হিসেবে পরিচিতি পেয়েছে। নিয়মিতভাবে এখানে মিলিত হন অভিজ্ঞ ও পেশাদার ঘটকেরা। তাদের প্রত্যেকের হাতে থাকে একটি করে চামড়ার ব্যাগ কিংবা ব্রিফকেস। এসব ব্যাগে থাকে অসংখ্য পাত্র-পাত্রীর রঙিন ছবি ও জীবনবৃত্তান্ত (সিভি)।

উপজেলার প্রবীণ ও অভিজ্ঞ ঘটকদের একজন মণ্ডলজানি গ্রামের মো. শহিদুল ইসলাম। প্রায় ৩৪ বছর ধরে তিনি এ পেশার সাথে যুক্ত। এ পর্যন্ত ২৫৮টি সফল বিয়ে সম্পন্ন করিয়েছেন বলে জানান তিনি। এছাড়া সলঙ্গার মাহমুদপুরের মো. আমজাদ হোসেন প্রায় ৩০ বছরে ২৮০টি, রামকান্তপুর গ্রামের এম. শহিদুল ইসলাম ১০ বছরে ৮০টি, বেতবাড়ি গ্রামের মো. রেজাউল করিম ৭ বছরে ১১৫টি এবং মাগুড়াডাঙ্গা গ্রামের মো. শাহাদত হোসেন ৬ বছরে ৫১টি বিয়ে সম্পন্ন করিয়েছেন।

ঘটকদের সাথে আলাপকালে জানা যায়, তাদের ব্যাগে বিভিন্ন এলাকার দরিদ্র, ধনী ও মধ্যবিত্ত পরিবারের অসংখ্য তরুণ-তরুণীর তথ্য রয়েছে। পেশাদারির চেয়ে সেবামূলক মনোভাব নিয়েই যেন তারা এ পেশায় যুক্ত আছেন। সাধারণত বিয়ের আগে কিংবা পরে ঘটকালির জন্য নির্দিষ্ট কোনো অঙ্কের টাকা দাবি করেন না তারা। ছেলে বা মেয়ের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে যা দেওয়া হয়, তা-ই হাসিমুখে গ্রহণ করেন।

আরও পড়ুন

তবে সবচেয়ে বড় প্রাপ্তির কথা বলতে গিয়ে ঘটক মো. শহিদুল ইসলাম জানান, কোনো কোনো ক্ষেত্রে তাদের ঘটকালিতে বিয়ে হওয়া দম্পতি কিংবা তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা হলে তারা সম্মান দেখিয়ে এগিয়ে আসেন এবং উষ্ণ অভ্যর্থনা জানান। এই সম্মান ও ভালোবাসাই তাদের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

আধুনিক ঘটকেরা জানান, অভিভাবক কিংবা মেয়েপক্ষের কাছে এখনো সবচেয়ে বেশি চাহিদা রয়েছে সরকারি চাকরিজীবী পাত্রের। তারা নির্ধারিত ফি গ্রহণ করে বিবাহযোগ্য পাত্র-পাত্রীর ছবি ও সিভি সংগ্রহ করে নিবন্ধন করেন। এরপর একটি প্রক্রিয়ার মাধ্যমে দুই পরিবারের মধ্যে যোগাযোগ স্থাপন ও বিয়ের সম্পর্ক চূড়ান্ত করার কাজ করেন। দুই পরিবারের সামাজিক ও অর্থনৈতিক সামঞ্জস্য বজায় রেখেই যুগল মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘটকালি পেশা এখনও জনপ্রিয়

১

বগুড়ার সোনাতলায় শ্রেণিকক্ষ সংকটে চলছে গাছতলা ও শহীদ মিনারে পাঠদান

২

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেফতার ১

৪

৪৯ জনের সরকারি চাকরি, ঢাকায় কাজের সুযোগ

৫

বগুড়ার কাহালুতে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর গ্রেফতার

৬