ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ১১:১৮ পিএম

বগুড়ার সোনাতলায় শ্রেণিকক্ষ সংকটে চলছে গাছতলা ও শহীদ মিনারে পাঠদান

বগুড়ার সোনাতলায় শ্রেণিকক্ষ সংকটে চলছে গাছতলা ও শহীদ মিনারে পাঠদান

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে গাছতলায় এবং শহীদ মিনারের বেদিতে বসে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এমনটি চিত্র দেখা গেছে, বগুড়ার সোনাতলার নিত্যনন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। ১৯৯১ সালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় ৪ কক্ষ বিশিষ্ট একটি ভবন। দীর্ঘদিন ব্যবহারের ফলে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। অথচ বিদ্যালয়ের সামনে রয়েছে দৃষ্টিনন্দন আধুনিক ওয়াশ ব্লক। চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের শহীদ মিনারের বেদি ও পাশের বেঞ্চে বসে ক্লাস করতে দেখা যায়। পাশে ব্যস্ততম সড়ক থাকায় যানবাহনের শব্দ ও মানুষের চলাচলের মধ্যে পাঠ গ্রহণ করতে হচ্ছে তাদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী রয়েছে। ৫ জন সহকারি শিক্ষকের পদের মধ্যে একটি শূন্য। নৈশপ্রহরী না থাকায় মাঝেমধ্যে বিদ্যালয়ের মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও ঘটছে। তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও পরীক্ষার ফলাফল সন্তোষজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষের সংকট থাকায় সন্তানদের গাছের নিচে বসে ক্লাস করতে হচ্ছে। অভিভাবক সদস্য আলমগীর হোসেন রাঙা বলেন, পৌর এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন অবস্থা অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন

এ বিষয়ে প্রধান শিক্ষক নূরুন নবী বলেন, বিদ্যালয়টি উপজেলার মধ্যে অবহেলিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। পুরোনো ও ঝুঁকিপূর্ণ ওই ভবনে পাঠদানের পরিবেশ নেই। উপজেলা শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা খাতুন বলেন, বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের চাহিদাপত্র আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুত ওই বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া যাবে বলে আশা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন, বিদ্যালয়টির এমন পরিস্থিতি দুঃখজনক। শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে পাঠদান নিশ্চিত করতে দ্রুত ভবন নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘটকালি পেশা এখনও জনপ্রিয়

১

বগুড়ার সোনাতলায় শ্রেণিকক্ষ সংকটে চলছে গাছতলা ও শহীদ মিনারে পাঠদান

২

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেফতার ১

৪

৪৯ জনের সরকারি চাকরি, ঢাকায় কাজের সুযোগ

৫

বগুড়ার কাহালুতে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর গ্রেফতার

৬