ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ১০:২৩ পিএম

বগুড়ার শেরপুরে বাঁশঝাড় নিয়ে সংঘর্ষে গৃহবধূসহ আহত ২ : থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে বাঁশঝাড় নিয়ে সংঘর্ষে গৃহবধূসহ আহত ২ : থানায় অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গোলাম মোস্তফা (৬০) ও এক প্রতিবেশী নারী সাবিনা ইয়াসমিন (৩৩) গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মনিরুজ্জামান বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল আটটার দিকে মনিরুজ্জামানের বড় ভাই গোলাম মোস্তফা (৬০) তাদের বসতবাড়ির উত্তর পাশে বাঁশ কাটার জন্য যান। এ সময় প্রতিপক্ষ সোনা মিয়া (৫০), শহিদুল ইসলাম (৪২), মামুন (৩২) ও মালেকা বেগম সহ (৪২) কয়েকজন বাঁশঝাড়টি নিজেদের দাবি করে বাধা দেন।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে গোলাম মোস্তফাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় প্রতিবেশি সাবিনা ইয়াসমিন এগিয়ে গেলে তার উপরও হামলা করে রক্তাক্ত যখম করে।

আরও পড়ুন

পরে তাদের চিৎকারে এলাকাবাসি এগিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: একরামুল হোসাইন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে বাঁশঝাড় নিয়ে সংঘর্ষে গৃহবধূসহ আহত ২ : থানায় অভিযোগ

১

ব্র্যান্ড ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, কর্মস্থল ঢাকা

২

বগুড়ায় উদযাপিত হলো নবান্ন উৎসব ‘নতুন ধানে ভাত রেঁধেছি’

৩

দিনাজপুরের ঘোড়াঘাটে বিড়াল হত্যার শাস্তি ৬ মাস প্রাণীদের খাবার দেবেন দোকানি

৪

বগুড়ায় কাজীদের মানবন্ধন ও স্মারকলিপি পেশ

৫

বগুড়ার আদমদীঘির শালগ্রামে নবান্ন উৎসব উপলক্ষে ১২০ মণের বেশি মাংস বিক্রি

৬