ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৮:০৫ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদককারবারিসহ গ্রেফতার ২

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদককারবারিসহ গ্রেফতার ২

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে মাদক কারবারি ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবুল কালাম (৩৪) ও গ্রেফতারি পরোয়ানামূলে মিলন মন্ডলকে (২৮) কে গ্রেফতার করেছে।

পুলিশ জানান, গতকাল রোববার রাতে উপজেলার গুনাহার ইউনিয়নের আটুইল গ্রামে নিজ বাড়ি থেকে মৃত আজিজার রহমানের ছেলে আবুল কালামকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে নেশাজাতীয় ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছেন।

আরও পড়ুন

এছাড়াও গ্রেফতারি পরোয়ানামূলে উপজেলার চামরুল ইউনিয়নের খুনিহারা গ্রামের আব্দুল মালেকের ছেলে মিলন মন্ডলকে গ্রেফতার করেছে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয়কে আজ সোমবার (১৬ নভেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদককারবারিসহ গ্রেফতার ২

১

বগুড়ার মোকামতলা উপজেলায় থানা ও পৌরসভা গঠনের অনুমোদন: উচ্ছ্বসিত এলাকাবাসী

২

বগুড়ায় নারী মাদক কারবারির তিন মাসের কারাদন্ড

৩

শ্রমিক অসন্তোষে অস্থির গাজীপুর, বন্ধ ঘোষণা ২৬ কারখানা।

৪

বগুড়া মহানগরের ডিভিশন- ১ এর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

৫

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

৬