বগুড়ার দুপচাঁচিয়ায় মাদককারবারিসহ গ্রেফতার ২
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে মাদক কারবারি ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবুল কালাম (৩৪) ও গ্রেফতারি পরোয়ানামূলে মিলন মন্ডলকে (২৮) কে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, গতকাল রোববার রাতে উপজেলার গুনাহার ইউনিয়নের আটুইল গ্রামে নিজ বাড়ি থেকে মৃত আজিজার রহমানের ছেলে আবুল কালামকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে নেশাজাতীয় ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছেন।
এছাড়াও গ্রেফতারি পরোয়ানামূলে উপজেলার চামরুল ইউনিয়নের খুনিহারা গ্রামের আব্দুল মালেকের ছেলে মিলন মন্ডলকে গ্রেফতার করেছে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয়কে আজ সোমবার (১৬ নভেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191246