ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৭:৪০ পিএম

বগুড়ায় নবজাতক হত্যা মামলায় মা’য়ের জামিন নামঞ্জুর

বগুড়ায় নবজাতক হত্যা মামলায় মা’য়ের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোটার : বগুড়ায় সদ্য প্রসুত নবজাতক হত্যা মামলায় মা নিপা খাতুনের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। তিনি বগুড়ার তেলিহারা উত্তরপাড়ার দুলাল প্রামানিকের স্ত্রী। গতকাল সোমবার বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামির জামিনের আবেদন শুনানিশেষে নামঞ্জুর করেন।

উল্লেখ্য, ঘটনার দুই মাস আগে নিপা খাতুনের সাথে দুলাল প্রামানিকের বিয়ে হয়। বিযের সময় নিপা খাতুন অন্ত:সত্বার কথা প্রকাশ করেননি। এক পর্যায়ে চলতি বছরের গত ৮ মে বেলা ২ টার দিকে নিপা খাতুন নবজাতক  প্রসব করেন। বিয়ের দুই মাসের মাথায় ওই নবজাতক ভুমিষ্ট হয়। এরপর মা নিপা খাতুন ধারালো ব্লেড দিয়ে গলা কেটে নবজাতককে হত্যা করে বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়।

পরের দিন ৯ মে ওই নবজাতককে পুকুরে ভাসতে দেখে তেলিহারা পশ্চিমপাড়ার বাসিন্দা ও শেকেরকোলা ইউনিয়নের চৌকিদার নারায়ন চন্দ্র মালী ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বগুড়া সদর থানায় সংবাদ দেন এবং নিজে বাদি হয়ে থানায় মা নিপা খাতুন ও তার স্বামী দুলাল প্রামানিককে আসামি করে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

পরে পুলিশ  মা নিপা ও তার স্বামী দুলালকে গ্রেফতার করলে নিপা হত্যার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দী প্রদান করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড.বিনয় কুমার দাষ (বিশু)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নবজাতক হত্যা মামলায় মা’য়ের জামিন নামঞ্জুর

১

এমএফএস প্রতারণা ঠেকাতে সিম নিবন্ধন ও ভুয়া নম্বর বন্ধে ব্যবস্থা

২

মেঘনা গ্রুপে জনবল নিয়োগ, কর্মস্থল নারায়ণগঞ্জ

৩

দাগনভূঞায় বাড়ছে চুরি-ডাকাতি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

৪

অভিজ্ঞতা ছাড়া ৪০০ কর্মী নেবে টিএমএসএস, বেতন ৩২ হাজার

৫

নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনসহ নীতি সহায়তার দাবি যৌক্তিক: তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী

৬