ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০২:৩৩ পিএম

জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি উৎসর্গ করলেন মেয়েকে

জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি উৎসর্গ করলেন মেয়েকে

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ লড়াই করছে বাংলাদেশ। প্রথম দিনের ধাক্কা সামলে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। দিনের শুরুতেই সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ২টায় দিনের খেলা শুরু হয়। আগের দিন ৯২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন লিটন। ফলে সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। অপেক্ষাটা খুব বেশি দীর্ঘ হয়নি। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই মার্কো ইয়ানসেনের বলে পুল করে  ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।

আরও পড়ুন

এটি টেস্ট ক্রিকেটে লিটনের ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। শতক পূর্ণ করার পর ভিন্নধর্মী উদ্‌যাপনেও মাতেন তিনি। সেঞ্চুরির পর একটি কাগজ বের করে তুলে ধরেন লিটন। যেখানে ইংরেজিতে একটি বার্তা লেখা, যার বাংলা, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি উৎসর্গ করলেন মেয়েকে

১

পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে পলাতক ফ্যাসিস্টরা: রিজভী

২

অর্থনীতি বিভাগের উদ্যোগে বিসিএস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৩

মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র

৪

২১ জানুয়ারি ১০২৬ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সানাউল্লাহ

৫

গোপালগঞ্জ ছাড়া কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

৬