ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৮:৪৪ পিএম

অলিম্পিক ক্রিকেটের বাছাই হবে বাংলাদেশে

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮-এ ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্বের আয়োজক দেশ ও সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষদের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশে এবং মেয়েদের বাছাইপর্বের আয়োজক হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র। এতে উভয় বিভাগেই অংশ নেবে আটটি করে দল।

আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষদের ক্রিকেটের অলিম্পিক বাছাইপর্ব।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের ফেরার পথে এটিই হবে চূড়ান্ত বাছাইপর্ব। এ প্রতিযোগিতায় অংশ নেবে আটটি দল। দলগুলোকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একবার করে খেলবে।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দল ফাইনালে জায়গা করে নেবে। ফাইনালে জয়ী দলই নিশ্চিত করবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮-এ খেলার চূড়ান্ত টিকিট। প্রতিটি বাছাইপর্বে অনুষ্ঠিত হবে মোট ১৩টি ম্যাচ।

আরও পড়ুন

এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে মেয়েদের বাছাইপর্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অলিম্পিক ক্রিকেটের বাছাই হবে বাংলাদেশে

১

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ শাফিন নামের মাদক কারবারি গ্রেফতার

২

মহেশখালীতে বিয়েবাড়িতে গুলির ঘটনায় সাতজন আহত

৩

বগুড়ার সারিয়াকান্দির মাঠে মাঠে আমন ধান কাটার উৎসব: বাম্পার ফলন

৪

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় যৌন উত্তেজক সিরাপসহ আটক- ১

৫

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর

৬