অর্থনীতি বিভাগের উদ্যোগে বিসিএস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
গত ১৪ নভেম্বর ২০২৬ (শনিবার) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অর্থনীতি বিভাগের উদ্যোগে “Road to BCS: Success Story of a VU Graduate” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে কী-নোট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো. আল-আমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ ডিসি অফিস। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতাউল গনি ওসমানী। অতঃপর অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম কী-নোট স্পিকারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তুলে ধরেন।
সেমিনারের মূল পর্বে মো. আল আমিন তাঁর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উচ্চ শিক্ষার স্মৃতি বর্ণনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিসিএসের মত প্রতিযোগিতা মূলক পরীক্ষায় তাঁর সফলতার গল্প তুলে ধরেন। মো. আল-আমিন তাঁর বক্তব্যে একজন বিসিএস ক্যাডারের দায়িত্ব কর্তব্য এবং কার্য পরিক্রমা বর্তমান শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একজন শিক্ষার্থী বিসিএসের মত প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে যোগ্য করে তুলতে পারেন তা নিয়ে আলোচনা করেন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নানা ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। মো. আল-আমিন উল্লেখ করেন বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় ধাপে ধাপে একজন শিক্ষার্থীকে পরিকল্পনামাফিক নিজেকে প্রস্তুত করার প্রচেষ্টা হাতে নিতে হয় এবং প্রস্তুতি পর্বে নিজেকে উৎসর্গ করতে পারলেই সফলতা আসবে। এছাড়াও তিনি ছাত্র-ছাত্রীদের প্রেজেন্টেশন দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
মূল প্রবন্ধ উপস্থাপনায় প্রধান আলোচক জনাব মো. আল-আমিন তাঁর বিসিএস প্রস্তুতির পেছনের অজানা গল্প, ত্যাগ, ব্যর্থতা ও ঘুরে দাঁড়ানোর সংগ্রামের বাস্তব চিত্র শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। আলোচনা পর্ব শেষে অত্যন্ত স্বতঃস্ফূর্ত এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সরাসরি মূল আলোচকের কাছে তাঁদের বিভিন্ন কৌতূহল ও প্রস্তুতির নানা দিক নিয়ে প্রশ্ন করেন যার অত্যন্ত চমৎকার ও তথ্যবহুল উত্তর প্রদান করেন জনাব মো. আল-আমিন।
আরও পড়ুনএই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সাইন্স এর সম্মানিত ডিন প্রফেসর মো. শহিদুর রহমান। বিশেষ অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন একজন শিক্ষার্থীকে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য দূরদৃষ্টি সম্পন্ন হওয়া প্রয়োজন এবং স্কুল পর্যায়ে থেকে তিনি মৌলিক জ্ঞানের উপরে বিশেষ গুরুত্ব প্রদানের পরামর্শ দেন।
এই সেমিনারের সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. আবদুর রশিদ সরকার। সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে উল্লেখ করেন আমাদের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এবং বিসিএস স্বপ্নের পথে আত্মবিশ্বাসী করে তুলতে এই সেমিনারটি একটি মাইলফলক হয়ে থাকবে। তিনি জনাব মো. আল-আমিন এর উত্তরোত্তর সাফল্য এবং বিভাগের বর্তমান শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে এই সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন। সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক অনিতা আজাদ রিয়া।
মন্তব্য করুন





_medium_1794408432.jpg)

_medium_1794806272.jpg)
_medium_1794806018.jpg)
_medium_1794808199.jpg)