ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০২:০৪ পিএম

২১ জানুয়ারি ১০২৬ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সানাউল্লাহ

২১ জানুয়ারি ১০২৬ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সানাউল্লাহ

প্রথম ধাপে ১০২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী ১০ ডিসেম্বর ইউপি নির্বাচন নিয়ে সব দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।

আজ সোমবার নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, প্রথম ধাপে আনুমানিক ১৩১টি উপজেলায় ১ হাজার ২৬টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় প্রায় ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ১ হাজার ১৩টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলায় ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে নির্দিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচনের তারিখ জানা যাবে।

আরও পড়ুন

সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তপশিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। ধাপগুলো হলো- প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জানুয়ারি ১০২৬ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সানাউল্লাহ

১

গোপালগঞ্জ ছাড়া কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

২

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বিদ্যুৎ

৩

ভারতে 'ক্ষুধার যন্ত্রণায়' মৃত কুকুরের মাংস খেলেন যুবক

৪

বিজয় দিবসে স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

৫

বগুড়ার মোকামতলা উপজেলায় থানা ও পৌরসভা গঠনের অনুমোদন

৬