ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ১১:৩৪ এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৯ জন রয়েছেন। এ ছাড়া লালবাগ ও তেজগাঁও বিভাগে ৭৮ জন করে, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ২৭ জন, উত্তরা বিভাগে ২৫ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ডিএমপি জানায়,  রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

১

চিফ হুইপের নেতৃত্বে যুক্তরাজ্য সফরে গেলেন৯ সংসদ সদস্য

২

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে গ্রসর হচ্ছে হুথিরা

৩

জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

আজ পহেলা অগ্রহায়ণ ও বাঙালির প্রাণের উৎসব নবান্ন

৫

আজও গাজীপুরে বিক্ষোভ: টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

৬