ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:৪৬ পিএম

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

সংগৃহীত,স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নূর মুহাম্মদ আজমী জানান, আদালত রিটটি ‘নট প্রেস রিজেক্টেড’ হিসেবে খারিজ করেছেন।

এর আগে গত ৭ অক্টোবর মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিটটি দায়ের করেন। এতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়।

আরও পড়ুন

রিটের আবেদনে বলা হয়, ২০২১ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির পরিবর্তে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

১

নিষিদ্ধ ছাত্রলীগ পরিচয়ে হুমকি ও গালাগালি করা হয়েছে- অভিযোগ সামান্তার

২

আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ : শ্রাবণ

৩

হাম :  উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

৪

নানক পরিবারের ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ, ৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

৫

পদ্মায় ধরা পড়ল ১৭ কেজির পাঙ্গাস, দাম ৩৫ হাজার টাকা

৬