আজও গাজীপুরে বিক্ষোভ: টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
মফস্বল ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আজও দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সকালে শ্রমিকরা কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার বাইরে অবস্থান নেয়। একপর্যায়ে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় শ্রমিকরা ছুটাছুটি করে ওই সড়ক থেকে সরে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুনগাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন









_medium_1794747227.jpg)