ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ১২:৩৯ পিএম

জুলাই আন্দোলনে শহীদদের তথ্য নিয়ে জামায়াতের ‘জুলাই শহীদ’ অ্যাপ চালু

জুলাই আন্দোলনে শহীদদের তথ্য নিয়ে জামায়াতের ‘জুলাই শহীদ’ অ্যাপ চালু

জুলাই আন্দোলনে শহীদদের জীবন ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য এক জায়গায় তুলে ধরতে ‘জুলাই শহীদ’ নামে একটি অ্যাপ চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

সম্প্রতি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে অ্যাপটি চালুর তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, জুলাই শহীদদের জীবনী নিয়ে অ্যাপটি প্রকাশ করা হয়েছে। শহীদদের জীবন ও অবদান সম্পর্কে জানার পাশাপাশি তাঁদের স্মৃতি ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অ্যাপটি ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, জুলাই শহীদরা তাঁদের প্রেরণা। শহীদদের জীবনী নিয়ে চর্চা করা, তাঁদের জন্য দোয়া করা এবং তাঁদের পরিবারের খোঁজখবর নেওয়া সবার দায়িত্ব।

আরও পড়ুন

অ্যাপটিতে প্রবেশ করলে জুলাই আন্দোলনে শহীদদের নাম, ঠিকানা ও জন্মতারিখসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি প্রত্যেকের শহীদ হওয়ার স্থান, ঘটনার প্রেক্ষাপট, তাঁদের পরিবার ও স্বজনদের প্রতিক্রিয়াসহ সংশ্লিষ্ট নানা তথ্য সংযুক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনে শহীদদের তথ্য নিয়ে জামায়াতের ‘জুলাই শহীদ’ অ্যাপ চালু

১

ঢাকা-চট্টগ্রাম রুটে ১৪০ কিমি গতির বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা

২

১৫০ বছর বাঁচতে চান পুতিন আয়ু বাড়াতে গবেষণায় ৭ হাজার বানর!

৩

হিমাগারে মজুত লাখ লাখ বস্তা আলু, উত্তোলন করলেই গুনতে হচ্ছে লোকসান

৪

রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

৫

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ গ্রেফতার ৫২০

৬