হিমাগারে মজুত লাখ লাখ বস্তা আলু, উত্তোলন করলেই গুনতে হচ্ছে লোকসান
রংপুর প্রতিনিধি : একদিকে হিমাগারে মজুত আলুর স্তূপ, অন্যদিকে বাজারে ক্রমাগত দরপতন। উৎপাদন ও সংরক্ষণ খরচ তো দূরের কথা, আলু বিক্রি করে মূলধন ফেরত পাওয়াও কঠিন হয়ে পড়েছে রংপুরের কৃষকদের জন্য। প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে ৬ টাকা। ফলে অনেক কৃষক হিমাগার থেকে আলু উত্তোলন না করে অপেক্ষার প্রহর গুনছেন। কিন্তু সামনে নতুন আলুর মৌসুম। তাই সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে কৃষকদের দুশ্চিন্তা। পরপর দুই বছর আলু চাষে লোকসানের ধাক্কায় অনেক কৃষক এখন পেশা পরিবর্তনের কথাও ভাবছেন।
রংপুর কৃষি বিপণন অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৬ সালে জেলার ৪২টি হিমাগারে ধারণক্ষমতা ৪ লাখ ৭০ হাজার ৬০০ মেট্রিক টন হলেও আলু সংরক্ষণ করা হয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ মেট্রিক টন। এর মধ্যে খাবার আলু ৩ লাখ ২৪ হাজার ৯৪৮ এবং বীজ আলু ১ লাখ ৬৩ হাজার ৬৯০ মেট্রিক টন। এখন পর্যন্ত খাবার আলু খালাস হয়েছে প্রায় পৌনে তিন লাখ মেট্রিক টন এবং বীজ আলু ৭৫ হাজার মেট্রিক টন।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল আলম বলেন, পরপর দুই বছর আলু চাষ করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসন্ন ২০২৬-২৭ মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা প্রায় ৫৪ হাজার হেক্টর নির্ধারণ করা হলেও গত বছরের তুলনায় প্রায় ১০ হাজার হেক্টর কম চাষ হতে পারে। অতিরিক্ত আলু চাষ না করে কৃষকদের ভুট্টা ও সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে।
আরও পড়ুনজেলার পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের বিরাহীম গ্রামের কৃষক দুলাল ও সফর উদ্দিন খান জানান, দুই ভাই মিলে উপজেলার দেউতি এলাকার একটি হিমাগারে দেড় হাজার বস্তা আলু সংরক্ষণ করেছেন। এসব আলু উত্তোলন করতে প্রতি কেজিতে খরচ পড়ছে সাড়ে ১৫ থেকে ১৬ টাকা। অথচ বর্তমান বাজারদরে বিক্রি করলে তাদের প্রায় ১২ লাখ টাকা লোকসান হবে। তাই আলু উত্তোলন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।
পীরগাছার নন্দিগঞ্জ এলাকার অপু মুন্সি হিমাগারের ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, গত বছর কৃষকদের বারবার তাগাদা দিয়েও আলু উত্তোলন করানো সম্ভব হয়নি। পরে এক লাখ ৬৬ হাজার বস্তা আলু কম দামে বিক্রি করতে বাধ্য হয় হিমাগার কর্তৃপক্ষ। এতে তাদের ২৫ থেকে ৩০ লাখ টাকা লোকসান হয়েছে।
মন্তব্য করুন

_medium_1794719143.jpg)





_medium_1794722513.jpg)
