সাপ্তাহিক ছুটি শেষে আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন
সাপ্তাহিক ছুটি শেষে আজ ফের শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। গত ১০ নভেম্বর শুরু হওয়া এ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।
আজ রবিবার বিকেল ৪টা ১৫ মিনিটে সংসদের এ অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বৈঠকে সভাপতিত্ব করবেন।
আরও পড়ুনআজকের অধিবেশনে পোশাকশিল্পের উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের অনিয়ম এবং ভূমিসেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় থেকে প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে তিনটি নোটিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1794670008.jpg)
