কুড়িগ্রামে দুই খাবার হোটেলের ৩৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খলিলগঞ্জস্থ বগুড়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং আদর্শ পৌর বাজারে অবস্থিত স্টার হোটেল এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাকিবুল হাসান নিশাত জানান, গতকাল বৃহস্পতিবার অভিযানকালে সংশ্লিষ্ট খাদ্য তৈরির রান্না ঘরের পরিবেশ এবং ফ্রিজ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। খাবার দ্রব্যের প্রয়োজনীয় তথ্য না পাওয়া, একইসাথে অন্যান্য অসঙ্গতি পরিলক্ষিত হয়।
এসব অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বগুড়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং স্টার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
আরও পড়ুনঅভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাব উদ্দিন এবং অভিযানে সার্বিক সমন্বয় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাকিবুল হাসান নিশাত। এসময় জেলা প্রশাসনের সহযোগীসহ জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







