ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০৯:০১ পিএম

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস জানায়, নিউইয়র্কে ব্ল্যাকরক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, মেটলাইফ, সোনালী এক্সচেঞ্জ, স্কয়ার ফার্মা ইনকরপোরেশন ও বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের (বিসিআইইউ) সভাপতির সঙ্গে বৈঠকে অংশ নেন রাষ্ট্রদূত।

আরও পড়ুন

বৈঠকগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরো সহজ ও গতিশীল করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আ‘লীগের দুই নেতাসহ গ্রেফতার ১৫

২

কুড়িগ্রামে মাদকসহ গ্রেফতার ১

৩

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

৪

ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

৫

পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

৬