ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ১০:২২ পিএম

বগুড়ার শাজাহানপুরে সাবেক ভাইস চেয়ারম্যান মজিদসহ গ্রেফতার ৩

বগুড়ার শাজাহানপুরে সাবেক ভাইস চেয়ারম্যান মজিদসহ গ্রেফতার ৩

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : সন্ত্রাস বিরোধী অভিযানে বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদসহ (৪০) তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল মজিদ চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

আজ বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চাঁচাইতারা বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর দু’জন হলেন-শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর আকন্দপাড়ার আব্দুস সালামের ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান (৩০) এবং আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের সোহরাব আলীর ছেলে সাইফুল ইসলাম (৪২)।

আরও পড়ুন

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জনান, সন্ত্রাস বিরোধী অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে সাবেক ভাইস চেয়ারম্যান মজিদসহ গ্রেফতার ৩

১

লঙ্কানদের জালে ৪ গোল, বিশাল জয়ে মাঠ ছাড়ল হামজা-ফারহানের বাংলাদেশ

২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার গ্রেফতার ২

৩

জয়পুরহাটের আক্কেলপুরে নাশকতার অভিযোগে ১৯ জন গ্রেফতার

৪

বগুড়ার ধুনটে দেড় কেজি গাঁজাসহ শীর্ষ মাদককারবারি গ্রেফতার

৫

বগুড়ার শেরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

৬