ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ০৯:৩৬ পিএম

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দুদক সূত্রে জানা যায়, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা নিতে নানা ধরণের হয়রানির স্বীকার হওয়া, গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল অবস্থায় ফেলে রেখে সরকারি অর্থের অপচয়, হাসপাতালের অভ্যন্তরে দালালদের দৌরাত্ম্য এবং পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে অবহেলার অভিযোগ ছিল।

এসব অভিযোগের সত্যতা যাচাই করতে দুদকের জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হাসপাতালের বিভিন্ন দপ্তর পরিদর্শনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র জব্দ করেন দুদক কর্মকর্তারা।

আরও পড়ুন

শেষে দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতার অবস্থা একেবারে খারাপ নয়, মোটামুটি চলার মতো। তবে এ ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের আরও নজর দেওয়া উচিত। অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছে। এছাড়া প্রয়োজনীয় কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

পরবর্তী সময়ে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির বলেন, দুদকের কর্মকর্তারা তাদের রুটিন ওয়ার্কের অংশ হিসেবে হাসপাতালে এসেছিলেন। তারা যেভাবে তথ্য ও সহযোগিতা চেয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ সেভাবেই সর্বাত্মক সহযোগিতা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

১

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

২

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে সাতটি খড়ের গাদা ভস্মীভূত

৩

বগুড়ার শেরপুরে অটোচালক আসাদুলের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

৪

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে ২টি ককটেল উদ্ধার

৫

বগুড়ার নন্দীগ্রামে আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ বাড়ছে, ফসল রক্ষায় ব্যস্ত কৃষক

৬