গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার গ্রেফতার ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ পূর্বক ধর্ষণের অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার চারদিন পর পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার এবং এ ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে। এঘটনায় ওই ছাত্রীর বাবা ৩ যুবকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের বারটিকড়ি গ্রামের মেহেদুল ইসলামের মেয়ে কোচাশহর উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে অটোভ্যানযোগে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।
এক সময় উত্তর শোলাগাড়ি গ্রামের চৈতার বাড়ির কাছে পৌঁছলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই ইউনিয়নের শ্রীমুখ গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহমুদুর রহমান রিপু (২৬) ও একই গ্রামের রশিদুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৪) এবং সাজেদুল ইসলামের ছেলে জোবাইদুর রহমান (২২) মেয়েটিকে জোর করে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়।
পরে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বগুড়ায় গিয়ে মেয়েটিকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে সেখান থেকে গাজীপুর জেলা সদরের বাংলাবাজার নামক স্থানে নিয়ে গিয়ে একটি অচেনা বাসার কক্ষে আটকে রেখে তারা ৩ জন মিলে মেয়েটিকে ধর্ষণ করে।
আরও পড়ুননিখোঁজ হওয়ার ২দিন পর ৭ নভেম্বর মেয়েটির বাবা এঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ওই ৩ যুবকের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। থানায় দায়ের করা এজাহারের ভিত্তিতে বিষয়টি নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ।
এরই এক পর্যায়ে গত সোমবার ভোরে মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার এসআই প্রদীপ কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাজীপুর সদরের বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করে এবং এঘটনায় থানায় দায়েরকৃত মামলার অভিযুক্ত মাহমুদুর রহমান রিপু এবং আবু সাঈদকে সেখান থেকে গ্রেফতার করে। আজ বুধবার (১১ নভেম্বর) মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে এবং গ্রেফতার দু’জনকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







