বগুড়ার শাজাহানপুরে সাবেক ভাইস চেয়ারম্যান মজিদসহ গ্রেফতার ৩

বগুড়ার শাজাহানপুরে সাবেক ভাইস চেয়ারম্যান মজিদসহ গ্রেফতার ৩

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : সন্ত্রাস বিরোধী অভিযানে বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদসহ (৪০) তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল মজিদ চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

আজ বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চাঁচাইতারা বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর দু’জন হলেন-শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর আকন্দপাড়ার আব্দুস সালামের ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান (৩০) এবং আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের সোহরাব আলীর ছেলে সাইফুল ইসলাম (৪২)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জনান, সন্ত্রাস বিরোধী অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190679