ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ০১:২০ পিএম

আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না, অস্থিরতা চাই না : সোহান

আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না, অস্থিরতা চাই না : সোহান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনো স্বার্থ, কোনো রাজনীতি, কোনো ক্ষমতা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। 

আজ বুধবার দিবাগত রাত ১টার দিকে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। সোহান বলেন, আজ দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আমার নিজ শহর খুলনার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, যা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। 

ওই পোস্টে নুরুল হাসান সোহান লেখেন, ‘একজন বাংলাদেশি হিসেবে, একজন ক্রীড়াবিদ হিসেবে আমি বিশ্বাস করি, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না, অস্থিরতা চাই না। আমরা চাই, আইনের শাসন, ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের নিরাপদে বেঁচে থাকার অধিকার।’

আরও পড়ুন

সোহান লেখেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান—কথায় নয়, এখনই কার্যকর পদক্ষেপ নিন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন। খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’ পোস্টের শেষাংশে তিনি আরো লেখেন, ‘আজ সবচেয়ে বড় স্বপ্ন কোনো ব্যক্তিগত অর্জন নয়, আজ সবচেয়ে বড় স্বপ্ন একটি নিরাপদ বাংলাদেশ। নিরাপদ মানুষ, নিরাপদ খুলনা, নিরাপদ বাংলাদেশ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না, অস্থিরতা চাই না : সোহান

১

আসিফের বিরুদ্ধে দুদক’র ব্রিফিং কেন অবৈধ নয় : হাইকোর্ট

২

নেতানিয়াহুকে সরাতে সমঝোতায় পদ ভাগাভাগি বিরোধীদের

৩

আশুলিয়ায় শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, ১৫ কারখানায় ছুটি ঘোষণা

৪

রাজধানীর গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

৫

উপসাগরীয় দেশগুলোসহ ইসরায়েলের কাছে ইরান যুদ্ধের খরচ চাইছেন ট্রাম্প

৬