ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ০৩:২১ পিএম

নভেম্বরে একাধিক ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

নভেম্বরে একাধিক ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে ব্যস্ত সময় কাটবে আর্জেন্টিনা ও ব্রাজিলের। দুটি করে প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ আমেরিকার দুই জায়ান্ট। লিওনেল মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনা নিজেদের শক্তি যাচাই করবে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে। অন্যদিকে কার্লো আনচেলত্তির অধীনে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল।

আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচই নিজেদের মাঠে খেলবে আর্জেন্টিনা। আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস আইরেসের বিখ্যাত বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচের সময় এখনো ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন

অন্যদিকে এশিয়া সফরে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ নভেম্বর সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ১৫ মিনিটে। এরপর ১৭ নভেম্বর একই মাঠে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে আনচেলত্তির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরে একাধিক ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর : চিফ প্রসিকিউটর

২

ঢাবির একাডেমিক এরিয়ায় ককটেল বিস্ফোরণ, গুরুতর আহত ২

৩

হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার

৪

আ’লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় : ডা. জাহেদ উর রহমান

৫

আফগানিস্তানের সঙ্গে খেলবে না স্কটল্যান্ড

৬