পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে বুলবুল
স্পোর্টস ডেস্ক : এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স। দলটির ক্রিকেটারদের উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভাদের বিকাশে দিকনির্দেশনা দেবেন বুলবুল। ক্রিকেটের উন্নয়নে তার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি।
আরও পড়ুনবিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট উন্নয়ন বিভাগে কাজ করেছেন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। একই সময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট উন্নয়ন কর্মকর্তার দায়িত্বও সামলেছেন তিনি।
মন্তব্য করুন

_medium_1794307685.jpg)
_medium_1794303776.jpg)
_medium_1794302503.jpg)
_medium_1794299039.jpg)
_medium_1794297031.jpg)
_medium_1794295566.jpg)
_medium_1794308518.jpg)

_medium_1794308234.jpg)