ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ০৩:৪৩ পিএম

ইংল্যান্ডের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

ইংল্যান্ডের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ ২০১০ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এক যুগেরও বেশি সময়ের অবসান ঘটিয়ে আগামী বছর ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ দল।

মাস কয়েক আগে ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন অনুষ্ঠিত হবে একমাত্র এই টেস্ট। হবে একটি প্রস্তুতি ম্যাচও। তবে এই সিরিজের আগে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচসহ টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। যদিও এটির সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, দ্রুতই সবকিছু চূড়ান্ত করে জানানো হবে।

আরও পড়ুন

এখন পর্যন্ত দুবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রথমবার ২০০৫ সালে। এরপর ২০১০ সালে। সেই সফরে দারুণ দুটি সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

১

যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেন বৈঠক আজ, সতর্ক জেলেনস্কি

২

নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন

৩

নভেম্বরে একাধিক ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

৪

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর : চিফ প্রসিকিউটর

৫

ঢাবির একাডেমিক এরিয়ায় ককটেল বিস্ফোরণ, গুরুতর আহত ২

৬