ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ১১:২৫ পিএম

রংপুরে শিশু চুরি করে বিক্রি ও মুক্তিপণ দাবি মামলার আসামি গ্রেফতার

রংপুরে শিশু চুরি করে বিক্রি ও মুক্তিপণ দাবি মামলার আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি : চার মাস বয়সী শিশু মাহিন ইসলাম আনাসকে চুরি করে ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগে দায়ের করা মানবপাচার মামলার আসামি মিলনকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩) রংপুর সদর দপ্তরের সদস্যরা। গতকাল রোববার রাতে দিনাজপুরের হাতীতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন নিউটাউন সাতমাথা এলাকার মনজুর আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে পার্বতীপুরের চন্দ্রপুর হাফেজপাড়া থেকে চার মাস বয়সী শিশু মাহিন ইসলাম আনাসকে চুরি করে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। পরদিন শিশুটির মামা জিয়ারুল ইসলামকে জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা ৫-৬ জনের সহযোগিতায় শিশুটিকে চুরি করে মিলনের কাছে ৪০ হাজার টাকায় বিক্রির কথা স্বীকার করেন। পরবর্তীতে শিশুটিকে ফেরত দেওয়ার বিনিময়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে মিলন।

পুলিশি তৎপরতার বিষয়টি টের পেয়ে অভিযুক্ত মিলন শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা সেখান থেকে শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির বাবা পার্বতীপুর থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

মামলার তদন্ত ও আসামি গ্রেফতারের ধারাবাহিকতায় এসআরবি-১৩ একটি দল গতকাল রোববার রাতে দিনাজপুরের হাতীতলা এলাকায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করে। এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, হত্যা, অপহরণ, মানবপাচারসহ গুরুতর অপরাধ দমনে এসআরবি পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। শিশু চুরি ও মানবপাচারের মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে শিশু চুরি করে বিক্রি ও মুক্তিপণ দাবি মামলার আসামি গ্রেফতার

১

নওগাঁয় ‘সেন্টু পাইজাম ২১’ ধান চাষে অভাবনীয় সাফল্য

২

চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ২

৩

দেয়াল লিখনের অভিযোগে ছাত্রলীগ কর্মী জেলহাজতে

৪

দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে দু’টি দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

৫

দেশজুড়ে সিন্ডিকেটে জিম্মি রোগীরা এক্স-রে ফিল্মের দাম এক লাফে দ্বিগুনেরও বেশি

৬