ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ১০:৫৪ পিএম

দেয়াল লিখনের অভিযোগে ছাত্রলীগ কর্মী জেলহাজতে

দেয়াল লিখনের অভিযোগে ছাত্রলীগ কর্মী জেলহাজতে

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও নেত্রী আসবে, শেখ হাসিনা আসবে এমন স্লোগান দিয়ে দেয়াল লিখনের অভিযোগে সুধীর চন্দ্র(২১) নামে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ কর্মীকে ধরে থানায় সোপর্দ করেছে ছাত্রদল নেতারা। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার নতুন চৌপথী এলাকার সিঙ্গার শো-রুমের সামনে থেকে সুধীরকে ধরে থানায় সোর্পদ করা হয়। তিনি উপজেলার কুর্শা ইউনিয়নের শেখের চক এলাকার শ্যামা কান্ত চন্দ্রের ছেলে।

জানা যায়, কয়েকদিন আগে উপজেলা পরিষদের দেয়ালসহ বিভিন্ন স্থানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান লেখা হয়। এমন কাজ কে করেছে এ নিয়ে উপজেলার বিভিন স্থানে বসানো সিসি ক্যামরাসহ তার খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মী সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেন।

আরও পড়ুন

পরে অভিযুক্ত সুধীরকে উপজেলার নতুন চৌপথী এলাকার সিঙ্গার শো’ রুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে থানায় সোপর্দ করে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইজার উদ্দিন বলেন, বদরগঞ্জ থানার পূর্বের একটি মালায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়াল লিখনের অভিযোগে ছাত্রলীগ কর্মী জেলহাজতে

১

দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে দু’টি দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

২

দেশজুড়ে সিন্ডিকেটে জিম্মি রোগীরা এক্স-রে ফিল্মের দাম এক লাফে দ্বিগুনেরও বেশি

৩

আদাবরে ৬ পেট্রোলবোমা-গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

৪

এবার মিরপুরে বসুমতি বাসে আগুন

৫

সিরাজগঞ্জে অধিক লাভের আশায় মাঠে যমুনা চরের বাদাম চাষিরা

৬