ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ১০:৫০ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে দু’টি দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে দু’টি দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্টি অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া বাজারে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, সংঘটিত অগ্নিকাণ্ডে ভাদুরিয়া বাজারে আরশাদ হোসেনের দোকানে ইলেকট্রিক সামগ্রী ইজিবাইকের সকল মালামাল দোকানসহ আগুনে পুড়ে প্রায় ১৩ লাখ টাকার ও রেজাউলের দোকানে বিভিন্ন সামগ্রীসহ ২৪/২৫টি এলপি গ্যাস ভর্তি সিলিন্ডার আগুনে বিস্ফোরিত হয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতিসাধিত হয়। তবে কোন হতাহত হয়নি। টহল পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রথমে দেখে ফায়ার সার্ভিসকে সংবাদ দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

নবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কমান্ডার আবু মুসা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ফলে দু’টি দোকানে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে দু’টি দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

১

দেশজুড়ে সিন্ডিকেটে জিম্মি রোগীরা এক্স-রে ফিল্মের দাম এক লাফে দ্বিগুনেরও বেশি

২

আদাবরে ৬ পেট্রোলবোমা-গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

৩

এবার মিরপুরে বসুমতি বাসে আগুন

৪

সিরাজগঞ্জে অধিক লাভের আশায় মাঠে যমুনা চরের বাদাম চাষিরা

৫

রংপুরের বদরগঞ্জে ভটভটি থেকে ছিটকে পড়ে গরু ব্যবসায়ী নিহত

৬