চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শান্তি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- শহরের আরামবাগ (ফারুকের মোড়) এলাকার কাবির আলীর ছেলে মো. মাহমুদ ওরফে সজল (২৫) এবং চুনারীপাড়া মহল্লার মহল্লার লাল মোহম্মদ লালুর ছেলে মো. মেহেদী (২০)। এদিকে
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার রাত সোয়া ১১টার দিকে শহরের নিমতলা মোড় এলাকায় বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
আরও পড়ুনএতে শহরের পাঠানপাড়া মহল্লার আবুল কাসেমের ছেলে মো. মামুন ও দরগাপড়া মহল্লার খালেকুজ্জমানের ছেলে মো. সেলিম আহত হন। তাদের জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনার পর শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গ্রেফতার দু’জন পূর্বের একটি বিস্ফোরক মামলার পলাতক আসামি। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেলে আদালতে পাঠানো হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ বলেন, গত রোববার রাতে বিস্ফোরণের ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন







