ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ১০:৪৩ পিএম

আদাবরে ৬ পেট্রোলবোমা-গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আদাবরে ৬ পেট্রোলবোমা-গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রাজধানীর আদাবরের শ্যামলী রিং রোড এলাকা থেকে ছয়টি পেট্রোলবোমা ও ৯৫০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে এসআরবি-২। আজ সোমবার (৯ নভেম্বর) এসআরবি-২ এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে শ্যামলী রিং রোড এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি পেট্রোলবোমা ও ৯৫০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।

আরও পড়ুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য নিয়ে সেখানে অবস্থানের কথা জানিয়েছেন বলে জানান মেজর মুবীন রহমান।

তিনি আরও জানান, মাহবুব হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় হত্যাচেষ্টা, দাঙ্গা-হাঙ্গামা, গুরুতর জখম ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদাবরে ৬ পেট্রোলবোমা-গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

১

এবার মিরপুরে বসুমতি বাসে আগুন

২

সিরাজগঞ্জে অধিক লাভের আশায় মাঠে যমুনা চরের বাদাম চাষিরা

৩

রংপুরের বদরগঞ্জে ভটভটি থেকে ছিটকে পড়ে গরু ব্যবসায়ী নিহত

৪

২৭৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিসিআইসি

৫

আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আধুনিকায়ন হচ্ছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম

৬