ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৮:৪৩ পিএম

সোস্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোস্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক ও পারিবারিকভাবে মর্যাদাহানি চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন বগুড়া সদর উপজেলার ছোট সরলপুর (পশ্চিমপাড়া) গ্রামের মো. বজলার রহমান বুলুর ছেলে মো. শফিকুল ইসলাম জুয়েল নামে এক ব্যক্তি।

আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জুয়েল জানান, কোনো ধরনের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে তাকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালানো হচ্ছে। তিনি এ ধরনের ভিত্তিহীন ও মনগড়া তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন

একই সঙ্গে তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান এবং এই বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। উল্লেখ্য, এর আগে শফিকুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা ও ১২ লক্ষাধিক টাকা আত্মসাতের একটি অভিযোগ আনা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোস্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

বগুড়ায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

২

বগুড়ায় চার অস্ত্রধারী যুবকের জামিন নামঞ্জুর

৩

বগুড়ায় এসআরবি’র অভিযান ২টি বার্মিজ চাকু ও মাদকদ্রব্যসহ ৯ জন গ্রেফতার

৪

ঘর জামাইয়ের বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টা ও টাকা আত্মসাতের অভিযোগ : বগুড়ায় সংবাদ সম্মেলন

৫

ইউক্রেন ইস্যুতে আবুধাবিতে যোগ দিচ্ছে ফ্রান্স  

৬