বগুড়ায় চার অস্ত্রধারী যুবকের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে দেশিয় ধারালো অস্ত্র-চাপাতি ও চাকুসহ এসআরবি’র হাতে গ্রেফতার চার যুবকের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।
তারা হলো-শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলাপাড়ার ইউনুনের ছেলে ইউসুফ (২২), মিলন হোসেনের ছেলে মেহেদী হাসান (২৩), মৃত কাশেমের ছেলে রিপন (২৭) এবং ইনছানের ছেলে আকাশ (১৯)। আজ রোববার (৮ নভেম্বর) বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান এই জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, এসআরবি-১২ বগুড়া সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনিছুর রহমান শাজাহাপুর থানায় দায়েরকৃত মামলার অভিযোগে উল্লেখ করেছেন, তিনি ডিউটিকরাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে গত ১৯ আগস্ট সকাল সোয়া ৭টার দিকে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলাপাড়ার ইউনুসের বাড়িতে পৌঁছিলে ওই আসামিরাসহ ৯ আসামিকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
আরও পড়ুনএদের মধ্যে ইউসুফ, মেহেদী ও রিপনের কাছ থেকে একটি করে চাপাতি এবং আকাশের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টি এম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. এসএম শাহনেওয়াজ রাহি।
মন্তব্য করুন






_medium_1794142664.jpg)
