ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৮:২৭ পিএম

বগুড়ায় এসআরবি’র অভিযান ২টি বার্মিজ চাকু ও মাদকদ্রব্যসহ ৯ জন গ্রেফতার

বগুড়ায় এসআরবি’র অভিযান ২টি বার্মিজ চাকু ও মাদকদ্রব্যসহ ৯ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : এসআরবি-১২,বগুড়ার পৃথক ৭টি অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য, ২টি বার্মিজ চাকু উদ্ধার ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি সূত্র জানায়, গত ৬ নভেম্বর রাতে মহানগরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি শামীম (৬২), তাজউদ্দীন শেখ উজ্জল (৪৮)কে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এবং হাড্ডিপট্টি হরিজন কলোনী এলাকা থেকে মোছাঃ হেনা (৪৪) ও জান্নাতি খাতুন (২৬)কে হেরোইন, মাদক ব্যবসার কাজে ব্যাবহৃত ২টি মোবাইল ফোন, ২টি সিম ও মাদক বিক্রির নগদ ৩৫ হাজার ৬৫০ টাকাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া মাটিডালী উত্তরপাড়া এলাকা থেকে রিয়াজুল ইসলাম শুভ (২৭)কে ১টি বার্মিজ চাকু, ১টি স্মার্ট মোবাইল ও ২টি সিমসহ এবং পিটিআই মোড় এলাকা থেকে আরো একটি বার্মিজ চাকু, ১টি স্মার্ট মোবাইল ফোন ও ১টি সিমসহ নাহিয়ান ইসলাম সিয়াম (২৬)কে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

সেইসাথে গতকাল শনিবার ৭ নভেম্বর গভীররাতে ফুলবাড়ি দক্ষিণ পাড়া এলাকা থেকে হত্যা প্রচেষ্টা মামলার আসামি আরিফ হোসেন (৩২), উত্তর চেলোপাড়া এলাকা থেকে  মোঃ করুল (২৪) এবং সাতমাথা এলাকা থেকে ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাখাল ওরফে আকালু(৩৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় এসআরবি’র অভিযান ২টি বার্মিজ চাকু ও মাদকদ্রব্যসহ ৯ জন গ্রেফতার

১

ঘর জামাইয়ের বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টা ও টাকা আত্মসাতের অভিযোগ : বগুড়ায় সংবাদ সম্মেলন

২

ইউক্রেন ইস্যুতে আবুধাবিতে যোগ দিচ্ছে ফ্রান্স  

৩

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

৪

অসুস্থ বাটলার, বিকল্প কোচের খোঁজে বাফুফে

৫

এই সরকার আসার পর মানুষের দাম কমেছে : শফিকুল ইসলাম মাসুদ

৬